1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 1:04 pm

ট্রাকে ধাক্কা দিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জুন ২, ২০২৬
  • 34 Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে এতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‌পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, ভোরে ভাঙ্গামুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় যানটির চালকসহ ছয় যাত্রী গুরুতর আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকারের চালকসহ পাঁচজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন নারীও আছেন। তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, নিহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost