1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:53 pm

দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন উদ্বোধন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ২২, ২০২৬
  • 4 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৭ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) বিদ্যালয়ের মিলনায়তনে আনন্দঘন পরিবেশে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রীদের মনোজ্ঞ সংগীত পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা কমিটির সম্মানিত সদস্য কানিজ রহমান, জেলা ভেটেরিনারি অফিসার আসিকা আকবর তিশা, সাবেক অধ্যক্ষ প্রফেসর অর্চনা অধিকারী, প্রাক্তন ছাত্রী রত্না মিত্র ও মমতাজ বেগম প্রমুখ। বক্তারা বলেন, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবকে স্মরণীয় ও সার্থক করে তুলতে দেশে-বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা। পরে প্রাক্তন ছাত্রীদের রেজিস্ট্রেশন গ্রহণের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost