1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 22, 2026, 1:00 pm

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত’

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, নভেম্বর ২১, ২০২৬
  • 7 Time View

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লি।  শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।  বিফ্রিয়ে এক সাংবাদিক জানতে চান, “বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন, নয়াদিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগের ‘পলিটিক্যাল মাস্টারদের’ নির্দেশে দেশে দলটির নেতা-কর্মীরা নাশকতা করছে”— এ বিষয়ে ভারতের মন্তব্য কি?    জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং একই সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলাই আমাদের ধারাবাহিক অবস্থান। আমাদের অভিন্ন ইতিহাস, ত্যাগ ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে এ সম্পর্ক প্রতিষ্ঠিত। তাদের (বাংলাদেশ) অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না’। আরেক সাংবাদিক জানতে চান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধের কোনো অগ্রগতি হয়েছে কিনা? জবাবে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নতুন কোনো তথ্য বা হালনাগাদ খবর নেই। আগের সংবাদ ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য দেখার পরামর্শ দেন তিনি। এর আগে গত ১৩ নভেম্বর সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের দাবির প্রসঙ্গে জয়সওয়াল জানিয়েছিলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত এবং সে অনুযায়ী বিবেচনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost