1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 11:43 pm

মেহেরপুরে অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

মেহেরপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬
  • 47 Time View

অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে একের পর এক অভিযান অব্যাহত রেখেছে মেহেরপুর ডিবি পুলিশ। গত দুদিন আগে চারজনকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবার iphone 16 pro Max সহ আরো একজন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে মেহেরপুর ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সুয়াইব আহম্মেদ সৌমিক (২৫) মেহেরপুরের চাঁদবিল ঈদগাহপাড়ার বাসিন্দা।

রোববার (১৭ মে) বিকাল সাড়ে পাঁচ ঘটিকার সময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানাধীন চাঁদবিল এলাকার কোলার মোড়ে আসলাম অটোস ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সৌমিককে গ্রেফতার করে ডিবির একটি চৌকস টিম। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির-ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর থানা, মুজিবনগর ও গাংনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ বায়েজিদ ডালিমসহ চারজনকে গ্রেফতার করে মেহেরপুর ডিবি পুলিশ। এ ঘটনায় মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এ পৃথক দুটি মামলা রুজু হয়। সেই মামলায় গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার বিকালে চাঁদবিল এলাকায় অভিযান পরিচালনা করে iphone 16 pro Max সহ সুয়াইব আহম্মেদ সৌমিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৌমিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost