
রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী থানার সারইল গ্রামে আনোয়ার হোসেন বাবুর বাড়ির দক্ষিণ পাশে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়। রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় মো. শাহীন আলী ও পিংকি খাতুনের দেহ তল্লাশি করে শাহীন আলীর পরিহিত জিন্স প্যান্টের সামনের দুই পাশের কোমরের অংশ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী এবং একই থানার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন। এ ঘটনায় মো. শাহীন (৫৬) নামে আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন। তিনি শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের ভিকুর ছেলে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক শাহীন (৫৬)-এর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।উদ্ধার করা অস্ত্র ও গুলির ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়ে
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply