
দিনাজপুরের অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ২০০ পিস কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বেলা ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশা দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. রুহুল আমীন, দিনাজপুর সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. রুহুল সারওয়ার খান, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. দুলাল হক, সদর জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার মো. হারুন-অর-রশিদ, শিক্ষা অফিসার মো. সামিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-০১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. সাইফুর রহমান, সদর-০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. নজির উদ্দীন, জেলার সিও মোঃ তালেবুর রহমান, ফকিরপাড়া অঞ্চলের আরএম মঞ্জুরুল ইসলাম, ফকিরপাড়া-০২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সুমন দাস এবং মহারাজামোড় ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলামসহ সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। হস্তান্তর করা কম্বলগুলো জেলা প্রশাসনের মাধ্যমে দিনাজপুরের শীতার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply