1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:13 am

পবায় আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 34 Time View
শাহাদত হোসেন, রাজশাহী:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর পবা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লিলি হলের মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, এলাকায় কেউ অগ্নিসংযোগ, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান তাঁরা। পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, এলাকায় কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার ঘটনা ঘটলে যুবদলের নেতাকর্মীদের অবহিত করতে হবে। পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা হামলার ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম বলেন, কোনো পক্ষ যেন গুপ্ত হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে জন্য সবাইকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে হবে। একই সঙ্গে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও পারিলা ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাশেম, যুবদলের সাবেক সদস্য রবিউল আওয়াল, উপজেলা কৃষকদলের সভাপতি জসিম, হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost