
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত থেকে ৫৭ হাজার ৬০০ টাকা মূল্যের ১৯২ বোতল বিক্রয়লব্ধ সিরাপ জব্দ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দানাজপুর বিওপির সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে বিজিবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি জানায়, জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে। এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।” তিনি আরও জানান, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply