1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:13 am

নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মধ্যরাতে বিএনপির শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, নভেম্বর ১৮, ২০২৬
  • 21 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ও বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে এই প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাশ। পথসভায় বক্তারা বলেন, ‘ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে পলাতক স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতা-কর্মীরা সজাগ রয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন, আর দেশে তাঁর কিছু বিভ্রান্ত কর্মী বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জনগণের আস্থার প্রতীক প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত উদার ও দয়ালু, তা না হলে এই আগাছা আমরা অনেক আগেই উপড়ে ফেলতে পারতাম।’ প্রশাসন ও স্বৈরাচারের দোসরদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, ‘আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না, যাতে আমরা কঠোর হতে বাধ্য হই। প্রশাসনের প্রতি আমাদের স্পষ্ট বার্তা—কোথাও নিষিদ্ধ সংগঠনের দুই-তিনজনকেও একসঙ্গে দেখা গেলে দ্রুত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, অন্যথায় প্রশাসনকে জবাবদিহি করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে বিএনপি ও এর অঙ্গসংগঠন রাজপথে থেকেই নিষিদ্ধ সংগঠনকে কঠোরভাবে দমন করবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost