অপরাধ দমন ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাটোরের প্রতিটি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) পুলিশ সুপার, নাটোরের নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, সন্দেহজনক চলাচল নজরদারি এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। নাটোর জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের চেকপোস্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: পুলিশ মিডিয়া সেল, নাটোর।
Leave a Reply