1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:24 am

দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 37 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আতিক খান মিম ওরফে মনু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে দিনাজপুর সদর উপজেলার কালিতলা বাজার এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পেছনে অবস্থিত পার্সেল গোডাউনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন বিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আতিকের হেফাজতে থাকা একটি কার্টুন তল্লাশি করা হয়। এ সময় ৬০০ পাতায় ১০টি করে মোট ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আতিক খান মিম ওরফে মনু দিনাজপুর সদর উপজেলার সারদার আলী খানের ছেলে। তিনি দিনাজপুর পৌরসভার পাক পাহাড়পুর এলাকায় রেড ক্রিসেন্ট হাসপাতালের পাশে বসবাস করেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিক উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আতিকের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost