1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:24 am

চরমোনাইয়ে প্রতিবন্ধী নারীর ওসিয়তকৃত সম্পত্তি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ

বরিশাল ব্যুরো:
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 42 Time View
বরিশাল ব্যুরো:

বরিশাল সদর উপজেলার ৩ নম্বর চরমোনাই ইউনিয়নে শতভাগ শারীরিক প্রতিবন্ধী আয়েশা বুশরার নানার ওসিয়তকৃত সম্পত্তি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। দুটি দোকানঘরসহ জমি পাওয়ার বিষয়ে লিখিত ফয়সালা হলেও দীর্ঘদিন ধরে তা বুঝে পাচ্ছেন না তিনি। ফলে চরম দুর্ভোগে দিন কাটছে অসহায় এই নারীর।

জানা গেছে, আয়েশা বুশরা মো. আবু তোহা ও মৃত নাসিমা বেগমের মেয়ে। জন্মের পরপরই তার মা মারা যান। পরে বাবা দ্বিতীয় বিয়ে করে বেতাগীতে চলে যান। পরিবারের অভিযোগ, গত ২৮ বছর ধরে তিনি তার প্রতিবন্ধী মেয়ের কোনো খোঁজখবর নেননি। প্রায় ৩০ বছর ধরে আয়েশাকে চরমোনাইয়ের পৈতৃক বাড়িতে লালন-পালন করছেন তার বড় খালা মোসা. ফাতেমা বেগম। খালার পরিবারই তার ভরণপোষণ ও চিকিৎসাসহ যাবতীয় খরচ বহন করে আসছে। এদিকে নানার ওসিয়তকৃত সম্পত্তি বুঝে পেতে সহযোগিতা করছেন তার বড় মামা এ কে এম বজলুর রহমান।পরিবারের দাবি, আয়েশার নানা মরহুম আব্দুল মান্নান শরীফ মৃত্যুর আগে নাতনির জন্য জমিসহ দুটি দোকানঘর ওসিয়ত করে যান। ওই সম্পত্তি বুঝিয়ে দেওয়ার বিষয়ে চরমোনাই পীর মুফতি মাওলানা সৈয়দ রেজাউল করিমের নির্দেশনায় সাবেক চেয়ারম্যান আবুল খায়ের ও শামসুদ্দোহাসহ ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।কমিটির লিখিত ফয়সালায় আয়েশা বুশরাকে নানার ওসিয়তকৃত জমিসহ দুটি দোকানঘর দেওয়ার সিদ্ধান্ত হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ফয়সালার পরও বাধার কারণে তিনি এখন পর্যন্ত সম্পত্তি বুঝে পাননি বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আয়েশার ছোট মামা হাবিবুর রহমান ওই সম্পত্তি বুঝিয়ে দিতে গড়িমসি করছেন। এমনকি জোরপূর্বক সম্পত্তি দখলে রাখার চেষ্টা এবং জমির সীমানা পিলার ভেঙে ফেলার অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এদিকে দীর্ঘ ২৮ বছর পর হঠাৎ আয়েশার বাবা মাওলানা মো. আবু তোহা এলাকায় ফিরে এসেছেন। তিনিও সম্পত্তি নিয়ে নানা ধরনের পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন আয়েশার খালা ও স্বামী মোতাচ্ছের বিল্লাহ। এ ঘটনায় আয়েশা বুশরার স্বামী মোতাচ্ছের বিল্লাহ সম্পত্তি ফিরে পেতে বরিশাল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। পরে থানা থেকে বিষয়টি সমাধানের দায়িত্ব চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের কাছে দেওয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি সাবেক চেয়ারম্যান আবুল খায়েরের দায়িত্বে রয়েছে। তিনি বিষয়টি দেখবেন এবং সম্পত্তি বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। অন্যদিকে সাবেক চেয়ারম্যান আবুল খায়ের জানিয়েছেন, আয়েশার ছোট মামা হাবিবুর রহমান তাকে নিজের পক্ষের লোক হিসেবে বিবেচনা করছেন। এ কারণে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। প্রতিবন্ধী আয়েশার বিষয়টি দেখার দায়িত্ব ফয়সালার সঙ্গে সংশ্লিষ্ট শামসুদ্দোহার ওপর রয়েছে বলে জানান তিনি। ভুক্তভোগী পরিবারের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিত ফয়সালা অনুযায়ী দ্রুত আয়েশা বুশরাকে তার নানার ওসিয়তকৃত সম্পত্তি বুঝিয়ে দেওয়া হোক। একজন শতভাগ প্রতিবন্ধী নারী যেন স্বজনদের বিরোধ ও সম্পত্তি নিয়ে টানাপোড়েনের কারণে নিজের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেই দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost