নওগাঁয় সবজি ক্ষেতের মধ্যে চাষ করা একটি গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এনাজুল হক (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবারর বিকেলে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার কাদিমপুর গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে এনাজুল হকের সবজি ক্ষেত থেকে একটি গাঁজার গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, এনাজুল হক তাঁর সবজি ক্ষেতের মধ্যে গাঁজার গাছ রোপণ করে পরিচর্যা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এনাজুল হক কাদিমপুর গ্রামের মৃত মুনছের আলীর ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply