1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
June 5, 2026, 12:46 pm

চুয়াডাঙ্গায় গোসলের ভিডিও ধারণ ও ইন্টারনেটে ছড়ানোর হুমকি, যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, জুন ৩, ২০২৬
  • 36 Time View

চুয়াডাঙ্গায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে মো. ওমর ফারুক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া এলাকার মো. ফরজ আলী ও মোছা. রেকেয়া আক্তারের ছেলে। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার সবুজপাড়া গ্রামের এক নারী নিজ বাড়ির নিচতলার ওয়াশরুমে গোসল করছিলেন। এ সময় তিনি ওয়াশরুমের ভেন্টিলেটরের দিকে তাকিয়ে দেখতে পান, পাশের একটি আমগাছে উঠে ওমর ফারুক তার মোবাইল ফোনের মাধ্যমে গোপনে গোসলের ভিডিও ধারণ করছেন। ভুক্তভোগী নারী চিৎকার দিলে অভিযুক্ত যুবক দ্রুত গাছ থেকে নেমে পালিয়ে যায়। পরবর্তীতে, অভিযুক্ত ফারুক ভুক্তভোগীর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সেই নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর সদর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost