1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 25, 2026, 1:59 pm

চুয়াডাঙ্গায় নাবালিকাকে ধর্ষণ ও ভিডিও ধারণ: গ্রেফতার ২  

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, মে ২১, ২০২৬
  • 84 Time View
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ পাড়া এলাকায় এক নাবালিকাকে গলায় চাকু ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে অভিযুক্তদের সহযোগীরা। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল হোতা মিরাজ পলাতক থাকলেও ধর্ষণের ভিডিও ধারণকারী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে কুন্দিপুর গ্রামের ৩ বন্ধু মিলে ওই নাবালিকা মেয়েটিকে গলায় চাকু ধরে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে হাবিলের ছেলে মিরাজ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ ধর্ষণের পুরো ঘটনাটি নিজের মোবাইলে ভিডিও ধারণ করে এবং হোসেনের ছেলে জনি পাহারায় থাকে।
ঘটনার দুই মাস পর গত তিন দিন আগে মোবাইল ফোনে ধারণকৃত ধর্ষণের ওই ভিডিওটি গ্রামের বিভিন্ন মানুষের ফোনে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় তুমুল ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ তৎপর হয়ে ওঠে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী পলাশ এবং পাহারাদার জনিকে গ্রেফতার করে।
এদিকে, এই জঘন্য ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার নামে গ্রামের কাদেরের ছেলে আব্দুল মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত আব্দুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রানা জানান, ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনাস্থল চুয়াডাঙ্গা সদর থানা এলাকার মধ্যে হওয়ায় মামলাটি সদর থানাতেই দায়ের করা হয়েছে এবং আসামিদের সেখানে হস্তান্তর করা হয়েছে। সদর থানা পুলিশ মূল অপরাধী মিরাজকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost