1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
May 24, 2026, 10:52 pm

গাংনীতে আবারও হত্যার হুমকিমূলক চিরকুট ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬
  • 40 Time View

মেহেরপুরের গাংনীতে আবারও হত্যার হুমকি দিয়ে ককটেল সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গতকাল ‎রোববার রাতের কোনো এক সময় উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির প্রবেশপথে দোকানের সামনে এসব রেখে যায় দুর্বৃত্তরা। বাবলু হোসেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের ছেলে। আজ সোমবার (১৮ মে) সকালে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থানে পৌঁছায়। পুলিশ সেখান থেকে ককটেল সদৃশ বস্তু,ও দু’টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নেয়। চিরকুটে লেখা ছিল-১ ঘন্টা সময় পেলে তোদের বিএনপিদের কি হাল করবো… পোলারা, লাভলুর মত তোদের জবাই করব,পুলিশ আমাদের হয়ে কাজ করবে আমরা ওদের টাকা দি, আরেকটি চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা আসবে ছয় মাস সময়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু,কুকুরের বাচ্চা বিএনপিদের কি হাল করব… পোলারা। চিঠির ভাষার মধ্যে কয়েকটি শব্দ অশ্লীল রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালটেপ দিয়ে মোড়ানো দুইটি ককটেল সদৃশ বস্তু, এবং হুমকিমূলক দুটি চিরকুট পাওয়া গেছে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়।এরপর প্রশাসন এসে ককটেল সাদৃশ্য বস্তু ও দু’টি চিরকুট উদ্ধার করে গাংনী থানায় নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

‎ভুক্তভোগী বাবলু মিয়া বলেন, ‎এর আগেও কয়েকবার চিরকুট লিখে হুমকি দিয়েছে আমাকে। আমি এবং আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। আমাদের প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয়, কখন কি ঘটে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা বলেন, উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের বাবলু মিয়ার বাড়ির দোকানের সামনে ককটেল সাদৃশ্য বস্তু,দু’টি চিরকুট কে বা কাহারা রেখে যায়। খবর পেয়ে প্রশাসন এসে এগুলো উদ্ধার করে নিয়ে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, লাল টেপ দিয়ে মোড়ানো দু’টি ককটেল সাদৃশ্য বস্তু,দু’টি চিরকুট উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে।অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য: গতকাল রোববার সকালে উপজেলার হাড়াভাঙ্গা হাজীপাড়ায় ককটেল সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে পুলিশ। এর আগে ৩ মে উপজেলার চরগোয়াল গ্রাম ও ৬ মে উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ককটেল সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost