চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও ২ আসনের সংসদ সদস রুহুল আমিন। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিনসহ বিভিন্ন দপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট প্রশাসনিক প্রতিনিধিরা ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জননিরাপত্তা এবং সুশাসন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিশেষভাবে চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ দখল এবং মৎস্য চাষকে কেন্দ্র করে গড়ে ওঠা অসাধু সিন্ডিকেট কার্যক্রমের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। মাননীয় সংসদ সদস্যবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, চুয়াডাঙ্গা সদর উপজেলাকে চাঁদাবাজি, মাদক ও সিন্ডিকেটমুক্ত একটি আদর্শ, শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব উপজেলায় পরিণত করা হবে। এ লক্ষ্যে প্রশাসনের সকল দপ্তরের মধ্যে সমন্বিত ও জবাবদিহিমূলক কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply