1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নায়করাজ রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন, নেই বিশেষ কোনো আয়োজন

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রয়াত কিংবদন্তি অভিনেতা রাজ্জাকের আজ ৮৪তম জন্মদিন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি পেয়েছেন নায়করাজ উপাধি। ১৯৪২ সালের এই দিনে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। সাদাকালো থেকে রুপালি পর্দা—দুই সময়েরই অভিনয় দিয়েই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেন এ কিংবদন্তি অভিনেতা। তার এ জন্মদিন উপলক্ষ্যে দিনটি ঘরোয়াভাবেই পালন করা হবে বলে জানিয়েছেন তার ছোট ছেলে অভিনেতা সম্রাট।  তিনি বলেন, আব্বা বেঁচে থাকাকালীন অনেক আনন্দ-উৎসব হতো। এখন যেহেতু তিনি নেই, তাই দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন না থাকলেও পারিবারিকভাবে আমরা যতটুকু পারি উদযাপন করি। সম্রাট বলেন, আর মাদ্রাসা এতিমখানায় দোয়া ও খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। 

নায়করাজ রাজ্জাক কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়াকালীন একবার সরস্বতী পূজায় মঞ্চনাটকে অভিনয়ের জন্য শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে বেছে নেন কেন্দ্রীয় চরিত্রে। নাটকের নাম ছিল ‘বিদ্রোহী’। এতে অভিনেতা অভিনয় করেন গ্রামীণ কিশোর চরিত্রে। সেই থেকে শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক সপরিবারে বাংলাদেশে চলে আসেন। নির্মাতা আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন। পরে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর ‘কার বউ’, ‘ডাক বাবু’তেও অভিনয় করেন। নায়ক হিসাবে তার প্রথম সিনেমা জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু সিনেমায় নায়ক হিসাবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি সিনেমা। 

তিনি ২০১৫ সালে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত হন। এ ছাড়া কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৭ সালের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost