
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অবৈধ মজুতের অভিযোগে ২৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হারদী ইউনিয়নের হারদী বাজার-যাদবপুর সড়কে এ অভিযান চালানো হয়। জব্দ করা সারের মধ্যে ১১ বস্তা ডিএপি ও ১৫ বস্তা টিএসপি সার রয়েছে। এ ঘটনায় সুমন বিশ্বাস নামে এক সার বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করতে এ অভিযান চালানো হয়। আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল অভিযানে নেতৃত্ব দেন। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে সার বিক্রির অভিযোগে সুমন বিশ্বাসের ব্যাবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, জব্দ করা সার কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। কৃষি উপকরণ বিক্রিতে অনিয়ম, অবৈধ মজুত ও সরকারি নীতিমালা লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply