
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর ২০২৬) বাদ আছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রদল নেতা অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী।ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্রদল নেতা ডা. আল্লামা ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল, ড্যাব নেতা ডা. পারভেজ শামস, অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, অধ্যাপক ডা. আমিনুল ইসলাম শামীম, ডা. আসাদুজ্জামান, ডা. আবদুল্লাহ আল কায়ছার আরমান, ডা. সাদ এবং ডা. আব্দুল্লাহ ওয়াসী খান জনি। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। বক্তারা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে দেশের উন্নয়ন ও কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মো. রুমান রিফাত।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply