1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:20 am

রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে নথি সংগ্রহ

শাহাদাত হোসেন, রাজশাহী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
  • 53 Time View
শাহাদাত হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি:

প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা আটকে রাখা এবং বিভিন্ন উপকরণ কেনাকাটায় অনিয়মের অভিযোগে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কেনাকাটার প্রক্রিয়া যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছেন দুদকের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিটিসির অধ্যক্ষের কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ দল। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়। পাশাপাশি প্রশিক্ষণের উপকরণ কেনাকাটার প্রক্রিয়া যাচাই করতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেন কর্মকর্তারা। অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি জানান, দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় একজন প্রশিক্ষণার্থীর অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি বলেন, প্রশিক্ষণার্থীদের ভাতা আটকে রাখা এবং প্রশিক্ষণের উপকরণ কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ভাতা প্রদানে বিলম্বের বিষয়ে তিনি জানান, সরকারি বরাদ্দের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হয়। কয়েকটি প্রশিক্ষণের ক্ষেত্রে বরাদ্দ না পাওয়া অথবা বরাদ্দের অর্থের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় (ল্যাপস) ভাতা দেওয়া সম্ভব হয়নি। তবে পর্যায়ক্রমে এসব ভাতা পরিশোধ করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুদকের এ কর্মকর্তা আরও জানান, অভিযোগে নির্দিষ্ট কোনো আর্থিক অঙ্ক উল্লেখ করা হয়নি। রাজশাহী টিটিসিতে ওয়েল্ডিং ও কম্পিউটার অপারেশনসহ প্রায় ২১টি ট্রেড চালু রয়েছে। প্রতিটি ট্রেডের জন্য কেনাকাটায় নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ থাকে। এসব কেনাকাটার প্রক্রিয়া যাচাই করে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নথিপত্র পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানান তিনি। অন্যদিকে, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, বর্তমানে টিটিসিতে প্রায় ২১টি ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত কয়েক মাসে কয়েকটি ট্রেডের জন্য প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া সম্ভব হয়নি। বরাদ্দ পাওয়া গেলে পর্যায়ক্রমে তাঁদের ভাতা পরিশোধ করা হবে। তবে কেনাকাটায় অনিয়মের অভিযোগের বিষয়ে দুদকের সংগৃহীত নথিপত্র পর্যালোচনা শেষে কী তথ্য উঠে আসে, তা এখনো জানা যায়নি। নথিপত্র যাচাই-বাছাইয়ের পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost