1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:30 am

ফুলবাড়ী ও বিরামপুরে ৭ লাখ টাকার নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 21 Time View
ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর ও বিরামপুর সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৭ লাখ ৫ হাজার টাকা। গত ১৫ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধীনস্থ খানপুর বিওপি, বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানগুলো দিনাজপুর সদর কোতোয়ালি থানার খুদিয়ারপাড়া এবং বিরামপুর থানার রেলগেট ও মণ্ডপের মোড় এলাকায় পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি ২ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা ৭০০ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন। সোমবার (১৬ নভেম্বর) ফুলবাড়ী ২৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost