1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 4:30 am

চাঁপাইনবাবগঞ্জে ১৬ বোতল এস্কাফ উদ্ধার, গ্রেপ্তার ১

শাহাদাত হোসেন, রাজশাহী
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 37 Time View
Oplus_16908288
শাহাদত হোসেন, রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা ১৫ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. জাহিদ হাসান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।অভিযানকালে ধুমিহায়াতপুর গ্রামের মো. রমজান আলীর (৫৫) বসতবাড়ির পেছনে অবস্থিত একটি লিচুবাগানে তল্লাশি চালিয়ে আব্দুর রশিদের কাছ থেকে ১৬ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost