1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
November 23, 2026, 5:10 am

নবাবগঞ্জে পদ স্থগিতের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল নেতার সংবাদ সম্মেলন

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
  • 23 Time View

ওয়াহেদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি: 

দিনাজপুরের নবাবগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান গনি বাবু। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার ভাদুরিয়া বাজারের রানা মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ওসমান গনি বাবু জানান, তিনি ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১১ সেপ্টেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। তিনি দাবি করেন, মাদক ব্যবসায়ীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন এবং কাউকে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতাও করেননি। তাঁর বক্তব্য না শুনে এবং অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন ছাড়াই এ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ওসমান গনি বাবু অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া এবং অভিযোগ প্রমাণিত না হলে স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁর দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ পুনর্বহালের আহ্বান জানান। তিনি বলেন, দলের কাছে কোনো বিশেষ সুবিধা চান না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ন্যায়বিচার ও সাংগঠনিক মর্যাদা ফিরে পেতে চান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost