1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পঠিত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিরাজগঞ্জের একটি আদালত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির মামলায় মঙ্গলবার (২১ এপ্রিল) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গত ২৬ মার্চ এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন আমির হামজা।

এ ঘটনায় তার বিরুদ্ধে বাদী হয়ে মানহানির মামলা করেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

চলতি মাসের ২ এপ্রিল আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়।

ওইদিন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেছিলেন, ‘মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলায় সকালে অ্যাড. হুমায়ুন কবির বাদী হয়ে একটি মামলা করেছেন। আদালত সেই মামলার প্রেক্ষিতে সমন জারি করেছেন। আমি এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছি৷’ এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে একই অভিযোগে এক শ কোটি টাকার মানহানির মামলা করেন। সেই মামলাটি আদালত তদন্তে দিয়েছেন।

তবে গত ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার এই আদেশ দেন বিচারক। এই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদের কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost