1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

এক লাখ ৩০৫ জন শিশুর টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার পর সিভিল সার্জন ডা.হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা.বিদ্যুৎ কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান ও  চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক হলেন দীপক কুমার সাহা। 

সিভিল সার্জন জানান,জেলায়  হাম-রুবেলা টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩০৫ জন। আউটরীচ ৯৮০টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্রে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী ও  এক হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী এ টিকাদান কাজ বাস্তবায়ন এবং টিকাদান কর্মসূচি ১১৮ জন প্রথম সারির তত্ত্বাবধায়ক তদারকি করবে। সরকারি ছুটি ব্যতিত প্রত্যেক দিন সকাল ৮টা  থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩ সপ্তাহ হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে বলে তিনি জানান।           

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost