1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ববিতা (২৭) আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণ পাড়ার বাসিন্দা ও সানোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ববিতা স্বামী পরিত্যক্তা ছিলেন। তিনি তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। শুক্রবার দিবাগত (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা তার পিতার বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছায়। আহত ববিতাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যুর খবর পাওয়া গেছে। 

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost