1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

যাত্রীবাহী বাস ডুবির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পঠিত

পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে হতাহত ও নিখোঁজের ঘটনায় গভীর শোক, বেদনা ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাস নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় দেওয়া শোক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এতে এই বিবৃতি লেখা পর্যন্ত ৪ জন নিহত ও অন্তত ৪৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তিনি বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি গভীর শোক ও বেদনা প্রকাশ করছি। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারি ও অসহায়তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি আরও বলেন, নিখোঁজদের সন্ধানে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। দুর্ঘটনার পেছনে কোনো ধরনের গাফিলতি, অব্যবস্থাপনা বা দায়িত্বহীনতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানান জামায়াতের এই নেতা। একই সঙ্গে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শুধু শোক প্রকাশ করলেই চলবে না, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনা সহ্য করতে না হয়।’

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost