1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় উদ্ধার হওয়া ২৮টি মোবাইল ও লক্ষাধিক টাকা মালিকদের হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পঠিত

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধারকৃত ২৮টি হারানো স্মার্টফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ১ লাখ ১৯ হাজার টাকা ভুক্তভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) বেলা ১২টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব সামগ্রী ও অর্থ তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিবিড় তদন্তের মাধ্যমে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৮টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়। একইসাথে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের ১ লাখ ১৯ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তির প্রসারের সাথে সাথে সাইবার অপরাধের মাত্রাও বাড়ছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সাইবার অপরাধ দমনে অত্যন্ত কঠোর ও তৎপর। প্রযুক্তির ব্যবহারে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।” তিনি কোনো ধরনের প্রতারণার শিকার হলে কালক্ষেপণ না করে দ্রুত নিকটস্থ থানা অথবা জেলা পুলিশের সাইবার সেলে যোগাযোগের পরামর্শ দেন। উদ্ধারকৃত ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আস্থার সৃষ্টি করেছে বলে উপস্থিত সুধীজন মন্তব্য করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মশিয়ার রহমান এবং চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দোহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost