1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@cnbtvbd.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পঠিত

নিখোঁজের একদিন পর ঝিনাইদহের কালীগঞ্জে তাবাচ্ছুম নামে সাড়ে চার বছর বয়সী এক কন্যাশিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়।

নিহত তাবাচ্ছুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তার বাবা স্থানীয় একটি টেইলার্সের কর্মচারী এবং মা হালিমা খাতুন বেসরকারি সংস্থা ‘ওয়েব ফাউন্ডেশন’ এ কর্মরত।

তারা সপরিবারে বারোবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের পর থেকে তাবাচ্ছুমকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পাননি।

বৃহস্পতিবার সকালে বাদুড়গাছা গ্রামের একজন কৃষক মাঠে যাওয়ার সময় আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখেন।বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে নিখোঁজ তাবাচ্ছুমের লাশ শণাক্ত করে।

খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত শণাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমাদের তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost