
রাজশাহীর মোহনপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশনে বসেছেন মীম (পরিচয় নিশ্চিত নয়) নামে এক তরুণী। এ সময় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) রাতে মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। অনশনরত মীম বাগমারা উপজেলার রক্ষিতপাড়া গ্রামের বকুলের মেয়ে। অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার ধামিন নওগাঁ গ্রামের বাবুল স্বর্ণকারের ছেলে তুহিনের সঙ্গে মীমের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তুহিনকে বিয়ের দাবিতে শুক্রবার রাতে তার বাড়িতে গিয়ে অনশন শুরু করেন মীম। মীমের অভিযোগ, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পর তাকে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে তিনি এখনো সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তুহিন ও তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply