1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 5:13 pm

চুয়াডাঙ্গায় পুলিশের কৃতী শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 33 Time View

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সদস্যদের কৃতী শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের (এসপি) সম্মেলনকক্ষে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির ক্রেস্ট, সনদপত্র ও সম্মানীর অর্থ তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে ‘এ প্লাস’ (A+) পাওয়া জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের এ সংবর্ধনা ও মেধাবৃত্তি দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।’

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost