1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 5:56 pm

চুয়াডাঙ্গায় অবৈধ গ্যাস বিক্রিতে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 36 Time View

চুয়াডাঙ্গার পৌর কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স মল্লিক গ্যাস ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তাজুর রহমান মল্লিককে ৩০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স হালনাগাদ করে ব্যবসা পরিচালনা ও অবৈধভাবে গ্যাস মজুত না করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ঔষধ ও শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost