1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 6:13 pm

কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ৩, ২০২৬
  • 40 Time View

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মো. শহিদ (৪০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুশনা ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬) ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদ উপজেলার মামুনশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

মামলার এজাহার অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশোধিত ২০২৬ সালের ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।

কোটচাঁদপুর থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost