1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 6:02 pm

চাটখিলে আর জে টুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন

বেলাল হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
  • 65 Time View

‘ভ্রমণ হোক স্মৃতির সাথে, আপনার স্বপ্নের ভ্রমণ আমাদের দায়িত্ব’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে আর জে টুরস অ্যান্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাটখিল পৌরসভার সেন্টার পয়েন্ট মার্কেটে ফিতা কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফখরুদ্দিন ফিরোজ, অ্যাডভোকেট সোহাগ হোসেন ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিন হোসেনসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, জাতীয়তাবাদী প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সভাপতি ও বদলকোট ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী উজ্জ্বল সুমন পাটোয়ারী, জেলা ওলামা দলের সদস্য মাওলানা শাহজাহান মাসুদ, ইউনিয়ন বিএনপির নেতা আবু তৈয়ব, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম রতনসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আল রাসেল ও জাহিদুল ইসলাম জানান, আর জে টুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে স্বল্প খরচে চীন থেকে পণ্য আমদানি, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং, বিমান টিকিট বুকিং, টিকিটের তারিখ পরিবর্তন, কনফার্ম ও রিকনফার্ম, মেডিকেল এবং ম্যানপাওয়ার-সংক্রান্ত সেবা দেওয়া হবে। এ ছাড়া ভোটার আইডি কার্ড, জন্মনিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ও অ্যাপোস্টিল-সংক্রান্ত আবেদনের সেবাও পাওয়া যাবে প্রতিষ্ঠানটিতে। আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, মলদোভা, বেলারুশ, সার্বিয়া, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, ভারত, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও মালদ্বীপসহ বিভিন্ন দেশের ট্যুর প্যাকেজ, ভিজিট ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের সেবাও দেওয়ার কথা জানান তারা।

স্বত্বাধিকারীরা আরও বলেন, গ্রাহকদের স্বল্প সময়ে ও সাশ্রয়ী খরচে নির্ভরযোগ্য সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। এ জন্য তারা সকলের সহযোগিতা, ব্যবসায়িক সমর্থন ও সুপরামর্শ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost