1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 20, 2026, 8:52 pm

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 2 Time View

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বাস্তবায়নাধীন প্রকল্প এবং পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, চিফ হুইপের প্রতিনিধি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. রুহুল আমীন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশ্রাফুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি সোহেল হাফিজ। সভায় জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম এবং পূর্ববর্তী সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত তা সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost