1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 5:17 pm

দিনাজপুরে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

মো. সজীব উদ্দিন সবুজ, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
  • 53 Time View

দিনাজপুরের বিরামপুর উপজেলায় র‌্যাবের অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ৫০ মিনিটে র‌্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বিরামপুর থানার কাটলাহাট ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো. হাসিনুর সরকার (৩৮) নামে এক ব্যক্তির বাড়ির শোয়ার ঘরের খাটের নিচ থেকে একটি অবৈধ দেশীয় কুড়ালসদৃশ অস্ত্র উদ্ধার করা হয়।অভিযানকালে অস্ত্রের মালিক মো. হাসিনুর সরকারকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. কাজেম উদ্দিন সরকার। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং উদ্ধারকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost