1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
October 16, 2026, 5:09 pm

সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
  • 91 Time View

গণরায় নিয়ে সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) চট্রগ্রাম লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইলে এক পথ সভায় এ মন্তব্য করেন তিনি। বিরোধীদল নেতা বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। গ্যাস, বিদুৎ, জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য এই আন্দোলন। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরব না।’ এ সময় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন–জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান। পথসভায় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।এর আগে, ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আজ শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। ১১ দলের দাবিগুলো হলো–গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। এসময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলিসহ এগার দলের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথসভায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির ও ১১ দলীয় ঐক্যের নারায়ণগঞ্জের সমন্বয়ক মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন–জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল ওলি আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম। এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলী, সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি আল আমিন রাকিব, বাংলাদেশ লেবার পার্টি সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি মো: মনির হোসেন, এবিপি জেলা আহ্বায়ক  শাহজাহান বেপারী, জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা,  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো জাকির হোসাইন, প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিনসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost