
দিনাজপুরের বিরামপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিরামপুর পৌর শহরের কলাবাগান এলাকায় অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ছায়েবীন আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের মাঝে ট্রফি, পুরস্কার এবং সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে ক্রীড়ামুখী হওয়ার আহ্বান জানান।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply