
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে আটটি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত হারদী ইউনিয়নের হারদী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহনেওয়াজ মেহেদী। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মেসার্স শিশির ফার্মেসিকে ২ হাজার টাকা এবং তুহিন ফকির ফার্মেসিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভুয়া লাইসেন্সের দায়ে এসএস এক্সরে সেন্টারকে ২০ হাজার টাকা এবং বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেসার্স জেড মেডিকো ফার্মেসিকে ৫০০ টাকা, জোয়ার্দার মেডিকো ফার্মেসিকে ১ হাজার টাকা, ভাই ভাই ফার্মেসিকে ২ হাজার টাকা এবং মেসার্স খান মেডিকোকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সর্বমোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
Leave a Reply