1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 6, 2026, 12:22 am

বন্যাবিধ্বস্ত নেপাল থেকে সস্ত্রীক কলকাতায় ফিরলেন খরাজ, জানালেন অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, আগস্ট ২৯, ২০২৬
  • 31 Time View

দু’দিনের উৎকণ্ঠার অবসান। নেপাল থেকে অবশেষে কলকাতায় ফিরলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। সঙ্গে স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও রয়েছেন। নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে আটকে পড়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগে ছিলেন অভিনেতার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। অবশেষে কলকাতা বিমানবন্দরে পা রেখে সকলকে আশ্বস্ত করলেন খরাজ। ভিডিয়ো বার্তায় খরাজ জানিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী দু’জনেই নিরাপদে রয়েছেন। বাংলাদেশের ছবি ‘শিকার’-এর শুটিংয়ের জন্য নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ। শুটিং চলাকালীনই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় গোটা টিমকে। একদিকে ভূমিকম্প, অন্যদিকে হড়পা বান—পরপর প্রাকৃতিক বিপর্যয়ে নেপালের বিস্তীর্ণ এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পোখরা থেকে সরাসরি কলকাতায় ফেরাও সম্ভব হয়নি অভিনেতার পক্ষে। খরাজ বিমানবন্দরে নেমে বলেন, ‘আমি এবং আমার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিংয়ের কাজে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর নানা সমস্যার মধ্যে দিয়ে গোরখপুর পর্যন্ত আসতে হয়েছে। সেখান থেকে কলকাতায় ফিরলাম।’ তাঁদের নিয়ে যাঁরা চিন্তা করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। খরাজের নিরাপদে ফেরার খবর আসার আগে থেকেই অবশ্য তাঁর ছেলে বিহু মুখোপাধ্যায় সমাজমাধ্যমে বাবার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। ফলে অভিনেতার অনুরাগীদের একটা বড় অংশ নিয়মিত তাঁর পোস্টের দিকে নজর রাখছিলেন। খরাজ ও প্রতিভা কলকাতায় ফিরতেই সেই উদ্বেগ অনেকটাই কাটল। ‘শিকার’ ছবির শুটিংয়ের কাজে নেপালে গিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। প্রাকৃতিক বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়ার পরে তাঁর অনুরাগীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়। তবে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি নিরাপদে রয়েছেন এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই। জানা যাচ্ছে, শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost