1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:41 pm

জীবননগরে র‍্যাবের অভিযানে নগদ প্রায় ১৭ লাখ টাকা, ৬৫২ বোতল মাদকদ্রব্যসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬
  • 49 Time View

চুয়াডাঙ্গার জীবননগরে র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদকদ্রব্যের সিরাপ, নগদ প্রায় ১৭ লাখ টাকা ও একটি মোটরসাইকেলসহ ইমন আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন জীবননগর উপজেলার সীমান্তবর্তী নতুন পাড়া এলাকার জাহাঙ্গীর আলম এর ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১২।  এর আগে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপসহ মোট ৬৫২ বোতল সিরাপ উদ্ধার করা হয়। এ সময় নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ইমনের বিরুদ্ধে জীবননগর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় মামলা করা হয়েছে। র‍্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা বদ্ধপরিকর। ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার বলেন, মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে র‍্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুরের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost