1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
September 5, 2026, 11:43 pm

ভোর থেকে মেহেরপুরে বোমা আতঙ্ক, অতঃপর বেজে উঠলো বঙ্গবন্ধুর ভাষণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৫, ২০২৬
  • 51 Time View

ভোর থেকে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে তারে লাগানো ছিলো বোমা সাদৃশ্য বস্তু। আতঙ্ক ছড়িয়ে পাড়ে পুরো এলাকা। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় ও ড. শহিদ সামসুজ্জোহা পার্কের সামনে থেকে উদ্ধার করা হয় ঐ বস্তুগুলো। তবে পুলিশ বলছে আতঙ্কিত হবার কিছু নেয়, এগুলো বোমা নয়। পুলিশ জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বৈদ্যুতের খুঁটির বিভিন্ন তারের সঙ্গে একটি বক্স আকৃতির বস্তু দেখতে পায় সাধারণ মানুষ। বোমা সাদৃশ্য বস্তু বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উৎসুক মানুষের ভিড় জমতে থাকে সেখানে। খবর দেয় পুলিশে। সদর থানা পুলিশের একটি দল যায় ঘটনাস্থলে। সাধারণ মানুষের সহায়তায় বক্সটি নামানো হয়। রাখা হয় পানি ভর্তির একটি বালতির ভেতর। কিছুক্ষণ পর কেটে দেওয়া হয় ব্যাটারির সঙ্গে তারের সংযোগগুলো। বক্সটি খুলে দেখা যায় সাউন্ড বক্স আকৃতির এক বস্তু। এরপর শহরের কোর্টমোড় ও ড. শহিদ সামসুজ্জোহা পার্কের সামনে বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে আরও দুটি বস্তু রাখার খবর আসে। পরে উদ্ধার করা হয় কোর্ট মোড়ের বস্তুটি। পথচারীরা জানায়, সকাল সোয়া ৯টা থেকে পার্কের সামনের বক্স থেকে বাজতে থাকে বঙ্গবন্ধুর ভাষণ। দ্রুত পুলিশ সেখানে এসে বক্সটি নামিয়ে আনে। তিনটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, আতঙ্কিত হবার কিছু নয়। এগুলো কোনো বোমা সাদৃশ্য বস্তু নয়। বস্তুগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কে বা কারা রেখেছে তার অনুসন্ধান চলছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost