1. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. wpsvc_6eb0338d2040@wordpress-svc.internal : wpsvc_6eb0338d2040 :
  3. admin@cnbtvbd.com : admin :
July 26, 2026, 4:38 am

৮ বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬
  • 24 Time View

দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! আট বছরের অপেক্ষা শেষে আবারও বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের জমজমাট আসর। সাফের ১৫তম আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। ২০১৮ সালের পর এই প্রথমবারের মতো স্বাগতিক দেশ হিসেবে ফিরছে বাংলাদেশ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাফ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের পাশাপাশি সাফের সব সদস্য দেশই এবারের আসরে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। আসরকে আরও আকর্ষণীয় করতে ২৫ জুলাই ঢাকায় জমকালো অনুষ্ঠানে উন্মোচন করা হবে অফিসিয়াল লোগো। আর ১ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে ড্র, যেখানে নির্ধারিত হবে গ্রুপ ও ম্যাচের সূচি। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই টুর্নামেন্ট আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে, কারণ বছরের পর বছর এটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করে দিয়েছে।” তিনি আরও যোগ করেন, ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘোষণা দক্ষিণ এশিয়ায় ফুটবল উন্মাদনায় নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে বাংলাদেশে ফুটবলের প্রতি দ্রুত বাড়তে থাকা আগ্রহের মধ্যে দেশটি যে একটি সফল ও স্মরণীয় আসর উপহার দেবে, সে বিষয়ে তিনি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পূর্বানুমতি ছাড়া কোনো সংবাদ, কলাম, তথ্য বা ছবি ব্যবহার করা কপিরাইট আইনের লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Design By Raytahost