সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিখন হোসেন। সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে। এর আগে শনিবার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় জীবননগর উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চিকিৎসকের পরামর্শে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। যশোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওইদিন রাতেই ঢাকায় রেফার্ড করেন। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের ৫ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সোমবার সকালে লিখন হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.