বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৮২টি মোবাইল ও ৪৯ হাজার টাকা তার মালিকদেরকে ফেরত দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এসব মোবাইল ও টাকা উদ্ধার করেছে মেহেরপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয় চত্বরে স্ব স্ব ব্যক্তিদের হাতে তার সম্পদ বুঝিয়ে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস জামিনুর রহমান খান।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও সাইবার ক্রাইম সেলের কর্মীদের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মালামাল ফেরত পেয়ে খুশি অভিযোগকারীরা। এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ১৮ টি ফেসবুক আইডি ও ৯টি হোয়াটসঅ্যাপ আইডি রিকভার করেছে। এছাড়াও দুজন নিখোঁজ ব্যক্তিকেও উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন পূর্বে হারিয়ে গেলেও মালামাল উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের আইনের প্রতি আস্থা আরও বাড়বে বলে জানান সুবিধাভোগীরা। আর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে যেকোনো সমস্যায় পুলিশের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিলেন পুলিশ সুপার। এছাড়া দালালের মাধ্যমে বিদেশ গমন কিংবা লোভনীয় অ্যাপস থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পুলিশ বিভাগের তথ্য মতে, ৮২টি মোবাইল এর মধ্যে ৩৭ টি মেহেরপুর সদর থানা ২৯ টি গাংনী থানা ও ১৬ টি মুজিবনগর থানায় অভিযোগভুক্ত ছিল।
ডিজিটাল বাংলার প্রতিচ্ছবি
Copyright © 2026 OnlineTV. All rights reserved.