1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ যুবক আটক : মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত
Oplus_16908288


 চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার বড় বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল বড় বাজার রোডস্থ ওয়ালটন প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন চঞ্চলকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ১০২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কালো রঙের ১১০ সিসি হোন্ডা ড্রিম মোটরসাইকেল জব্দ করে আভিযানিক দল। গ্রেফতারকৃত রাসেল হাসান চঞ্চল চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্দবিলা ইউনিয়নের বেগনগর গ্রামের মৃত মুছাদুল ইসলামের ছেলে। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেছেন। মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost