1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

গাংনীতে লরি থেকে অবৈধভাবে ডিজেল নেওয়ার সময় সাড়ে ৪ হাজার লিটার জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি তেল নামানোর সময় সাড়ে চার হাজার লিটার ডিজেলসহ একটি লরি জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাহেবনগর বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ডিজেলবোঝাই লরিটি খুলনা তেল ডিপো থেকে লোড করা হয়েছিল। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রাম এলাকায় যাওয়ার কথা ছিল লরিটির। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে গভীর রাতে চালক ও সহকারী লরিটি নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর বাজারে অবস্থান নেয়। সেখানকার স্থানীয় সার ও কীটনাশক ব্যবসায়ী রিপনের গুদামে অবৈধভাবে ওই ডিজেল নামানোর প্রক্রিয়া চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে হানা দেয়। অভিযান চলাকালীন পুলিশ লরিটির চালক ও উপস্থিত ব্যক্তিদের কাছে তেলের বৈধ চালান ও গন্তব্য সংক্রান্ত নথিপত্র দেখতে চায়। তবে তারা কোনো সন্তোষজনক কাগজপত্র বা অনুমোদনের কপি দেখাতে ব্যর্থ হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ ৪,৫০০ লিটার ডিজেলসহ লরিটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে সটকে পড়েন মূল অভিযুক্ত ব্যবসায়ী রিপন।

গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে তেল খালাসের সময় লরিটি জব্দ করেছি। সরকারি জ্বালানি তেল নির্ধারিত গন্তব্য ছাড়া অন্য কোথাও খালাস করা আইনত দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত তেলের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” দীর্ঘদিন ধরে একটি চক্র জ্বালানি তেলের সরকারি বরাদ্দে হেরফের করে কালোবাজারে বিক্রি করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। গভীর রাতের এই অভিযানে পুলিশের সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। শেষ খবর পাওয়া পর্যন্ত, লরির চালক ও সহকারীর বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost