1. bennett_il6zyh@gmail.com : bennett :
  2. bot@local.invalid : Service Bot :
  3. newioszu_at9x0b@protonmail.com : newioszu :
  4. online@cnbtvbd.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  5. cnbtvbdar@outlook.com : vulohiwl :
  6. admin@cnbtvbd.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

রাজনৈতিক রক্তক্ষয়ে ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু ; দুই ভাই খুনে উত্তাল জীবননগর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পঠিত


বিএনপি-জামায়াত সংঘাতে রণক্ষেত্র রাজপথ : খুনিদের বিচারে সরকারকে চরম হুঁশিয়ারি নেতাদের


চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপি-জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষের ১০ দিন পর বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মফিজুর রহমান (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর অরোরা হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সংঘর্ষের রাতেই তার আপন ভাই জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহত হন। ১০ দিনের ব্যবধানে দুই ভাই খুনের ঘটনায় চুয়াডাঙ্গার রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রতিবাদে জীবননগর উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিলে রাজপথ অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বিএনপির সন্ত্রাসীদের এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটবে এবং অপরাধীরা আরও উৎসাহিত হবে।
নিহত মফিজুর রহমানের প্রথম নামাজে জানাজা ঢাকায় সম্পন্ন হয়, যেখানে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া জানাজা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন ও ঢাকা-৪ আসনের এমপি মো. জয়নুল আবেদীনসহ শীর্ষ নেতৃবৃন্দ। জানাজা শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই মরদেহ চুয়াডাঙ্গার উদ্দেশ্যে পাঠানো হয়। বুধবার ময়নাতদন্ত শেষে দাফন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াত সমর্থক সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দিনের ছেলে মেহেদী হাসানের পূর্ব থেকে বিরোধ চলছিলো। এই বিরোধ নিষ্পত্তির জন্য ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদহ বাজারে দুই পক্ষের বসার কথা ছিলো। তবে সন্ধ্যার দিকে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।
আহতদের মধ্যে জামায়াত নেতা মফিজুর রহমান, তার ভাই হাফিজুর রহমান এবং ভাতিজা মাহফুজুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ২৮ ফেব্রুয়ারি রাতেই হাফিজুর রহমান মারা যান। মফিজুর রহমানকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলেও ১০ দিনের লড়াই শেষে মঙ্গলবার তিনি মারা যান।
নিহতদের ভাই আমির হোসেন বাদী হয়ে ১ মার্চ জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ময়েন উদ্দীনসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করা হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, পূর্ববিরোধের জেরে ২৮ ফেব্রুয়ারি রাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা হাসাদহ বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান, তার ভাই হাফিজুর রহমান এবং তাঁদের বড় ভাইয়ের ছেলে মাহফুজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাঁদের তিনজনকে ওই রাতেই যশোর ৫০০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে হাফিজুর মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আমির হোসেন বাদী হয়ে ১ মার্চ রাতে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ময়েন উদ্দীনসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জনকে আসামি করে জীবননগর থানায় একটি হত্যা মামলা করেন। সংঘর্ষে আহত বিএনপির কর্মী জসিম উদ্দিন ও হাসাদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম হামলায় অংশগ্রহণকারী জামায়াতের নেতা-কর্মীদের নামে ১ মার্চ জীবননগর থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁদের দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে নিহত ব্যক্তির ভাই মো. আমির হোসেন বাদী হয়ে মামলা করলে পুলিশ কারাবন্দী জসিম উদ্দিনকে আলোচিত মামলায় গ্রেপ্তার দেখায়। এ ছাড়া গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ২ মার্চ দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকা থেকে মামলার মূল আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ মামলা ও আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারাবন্দী মেহেদী হাসানের স্ত্রী ইশরাত জাহান বাদী হয়ে ৮ মার্চ আরেকটি মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।
মফিজুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার সময় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি জীবননগর জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি রাতে জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে জামায়াত সমর্থক সোহাগের সঙ্গে হাসাদাহ এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদির বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে জামায়াতের চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমানকে ঢাকায় নেওয়ার পথে সেদিন রাতেই তিনি মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ দিন পর বাঁকা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মফিজুর রহমান মঙ্গলবার দুপুর ১২ টার সময় মারা যান। সমাবেশে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, সেক্রেটারি মাহফুজ হোসেন ও নায়েবে আমির সাখাওয়াত হোসেন। উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর বিভিন্ন মামলা ও দমন-পীড়নের মুখে নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেননি, কিন্তু এভাবে হত্যার ঘটনা ঘটেনি। আমরা অবিলম্বে মফিজুর রহমান ও হাফিজুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। নায়েবে আমির সাখাওয়াত হোসেন বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে ইউএনও কার্যালয় ও থানা ঘেরাও করা হবে। সমাবেশ চলাকালে প্রায় ৩০ মিনিট জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় যান চলাচল বন্ধ থাকে। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
এদিকে, মফিজুর রহমানের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। মঙ্গলবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের সন্ত্রাসীরা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালায়।এসময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জামায়াত কর্মী হাফিজুর রহমানকে হত্যা করা হয়। একই ঘটনায় তার ভাই জবীননগরের বাঁকা ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুর রহমান গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তিনি মারা যান। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের পতনের পর বিএনপির সন্ত্রাসীদের এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে জামায়াতের এই নেতা বলেন, দেশে আইনের শাসন এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তা না হলে অপরাধীরা আরও উৎসাহিত হয়ে হত্যা, খুন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়বে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। বিবৃতিতে নিহত মফিজুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost