দামুড়হুদার শিবনগরে ডিসি ইকোপার্ক সংলগ্ন একদিল শাহ মাজারে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের নাম সহ অঙ্গাতনামা আসামীদের নামে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বাদী হয়েছেন চন্দ্রবাস গ্রামের মৃত মওলা বকসের ছেলে বাহারুল হক। এ ঘটনায় গ্রেফতারকৃতদের ছবি নেয়ার জন্য থানায় গিয়েও ছবি পাওয়া যায়নি। থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কে আসামীদের ছবি দেওয়ার বিষয়ে বললে তারা উভয়ে নানা ওজুহাত দিয়ে সাংবাদিকদের আসামীদের ছবি দিতে অপারোগতা প্রকাশ করেন। গ্রেফতারকৃতরা হলো দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের সূরত আলী মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৬৫), আব্দুল মজিদের ছেলে ওসমান আলী (৪৫), চুয়াডাঙ্গা সদরের কোর্ট পাড়ার মৃত হায়দার আলীর ছেলে বকুল হোসেন ( ৫১), ও মুক্তিপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে মো করিমুজ্জামান ওরফে মিঠু (৫৫)।
মামলা সূত্রে জানা গেছে, দামুড়হুদা থানাধীন শিবনগর গ্রামের ডিসি ইকো পার্কের সামনে ৩ নং শিবনগর মৌজায় আরএস-২৯০, খতিয়ান নং-৪৮৬, ২৯০-২৯৫ দাগে বাদীর ৫ একর ৮৫ শতক জমি আছে। ওই জমিতে বাদীর মেহগনি, লম্বু, আম গাছ সহ বিভিন্ন ধরণের গাছের বাগান আছে। গতপরশু সোমবার বেলা আনুমানিক ১১ টার সময় ওই বাগান হতে বিভিন্ন ধরণের গাছ কে বা কাহারা কাটতে থাকে। পরবর্তীতে বাদী বাগানে যাই এসময় উল্লিখিত আসামীদের কাছে গাছ কাটার কারণ জানতে চাইলে বাদীকে গালিগালাজ সহ খুন জখমের হুমকি ধামকি দেয়। পরবর্তীতে জমিতে থাকা ১৫ টি মেহগনি গাছ,
৩লাখ টাকা, ৫টি লম্বু গাছ, এক লাখ টাকা, ১৮টি টিকচাম্বুল গাছ, সাড়ে ৪লাখ টাকা, ২ টি একাশি গাছ, এক লাখ টাকা, ৭০ টি বাঁশ গাছ ২৮হাজার টাকা মুল্যের গাছ চুরি করে কেটে নিয়ে যায়। এছাড়াও বাদীর আম গাছ সহ বিভিন্ন ধরণের গাছের ডাল কেটে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় বাদী অভিযোগ সহ অজ্ঞাতনামা আসামিদের নামে একটি মামলা দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন বলেন, গাছ কাটার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply